বিএনপির বিজয় মিছিল নয় শুক্রবার নতুন কর্মসূচি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১০:৩০ পূর্বাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসনে বিজয় লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে ঢাকা মহানগরসহ সারাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে।

এ উপলক্ষে আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার বাদ জুম’আ সাবেক প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মা’ হিসেবে পরিচিত খালেদা জিয়া-এর বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশবাসীর কল্যাণ কামনায় ঢাকাসহ সারাদেশে মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: নান্দাইলের জুলাই যোদ্ধা শহীদ জুবাইদের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয় অর্জিত হলেও বিএনপির পক্ষ থেকে কোনো আনন্দ মিছিল বা সমাবেশ আয়োজন করা যাবে না।

ঢাকাসহ সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে মসজিদভিত্তিক দোয়া কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: ভারত সব দলকে পকেটে ঢুকিয়েছে, একটি দলকে পারেনি: জামায়াত আমির

একই সঙ্গে দেশের সব ধর্মাবলম্বীদের অংশগ্রহণ নিশ্চিত করতে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনার আয়োজন করার আহ্বান জানানো হয়েছে।