যে কারণে ১১ দলীয় জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিলেন ইশরাক

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:১৮ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৬:০২ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিয়েছেন ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত বিএনপি সংসদ সদস্য ইশরাক হোসেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে ১১ দলীয় জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

আরও পড়ুন: পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেবেন যে ২৫ জন

সূত্র জানায়, ইশরাক হোসেন যথাসময়ে সংসদ ভবনে উপস্থিত না হওয়ায় তিনি ১১ দলীয় জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথ নেন। তবে সংবিধান সংস্কার পরিষদের শপথে তিনি অংশ নেননি।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন ৭৮,৮৫০ ভোট পেয়ে জয়লাভ করেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. আবদুল মান্নান-কে ২৩,১৫৩ ভোটে পরাজিত করেন।

আরও পড়ুন: শপথ নিলেন এনসিপির ৬ এমপি