‘লাইট-ফ্যান ব্যবহারে নিয়ন্ত্রণে ছাত্রদল-যুবদল তদারকি করবে’ এমন বক্তব্য গুজব: রিজভী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ন, ০৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:৫৭ অপরাহ্ন, ০৪ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করা হয়েছে।

সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও ইউটিউবে প্রচারিত একটি পোস্টে দাবি করা হয়, বাসাবাড়িতে সন্ধ্যার পর অকারণে লাইট ও ফ্যান ব্যবহার করা যাবে না এবং এ বিষয়টি তদারকি করবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। তবে এ ধরনের বক্তব্যকে ‘উদ্ভট, মনগড়া ও বিভ্রান্তিকর’ বলে প্রত্যাখ্যান করেছেন রুহুল কবির রিজভী।

আরও পড়ুন: স্থানীয় নির্বাচনে নেতৃত্ব দিতে চায় মূল ধারার বিএনপি

তিনি দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের এ ধরনের ভুয়া ও ভিত্তিহীন প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য যাচাই-বাছাই করে গ্রহণের পরামর্শ দেন তিনি।

রাজনৈতিক অঙ্গনে বিভ্রান্তি সৃষ্টি এবং অপপ্রচার ঠেকাতে সকলকে সচেতন থাকারও আহ্বান জানান বিএনপির এই নেতা।

আরও পড়ুন: নতুন কমিটিতে জোরেসোরে ১২ নেতার নাম আলোচনায়