গণতান্ত্রিক রাজনীতির মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৬ | আপডেট: ৮:৪৪ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও নেতৃত্বের মধ্য দিয়েই বিএনপি একটি সুসংগঠিত রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক রাজনীতির মূল কারিগর ছিলেন খালেদা জিয়া। বাংলাদেশের ভাগ্যের সঙ্গে তার জীবন ও সংগ্রাম গভীরভাবে জড়িয়ে আছে। বিএনপি দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে যে অবস্থানে পৌঁছেছে, এর পেছনে খালেদা জিয়ার নেতৃত্বের বড় ভূমিকা রয়েছে।

তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়া কখনো আপস করেননি এবং কোনো পরিস্থিতিতেই নতি স্বীকার করেননি। তার ত্যাগ, দৃঢ়তা ও আপসহীন নেতৃত্বের কারণেই দেশের গণতন্ত্রের সংগ্রাম এগিয়ে গেছে।

আরও পড়ুন: নির্বাচিত সরকারকে অস্থির করতে ষড়যন্ত্র চলছে: রিজভী

বিএনপির সাবেক এই মহাসচিব বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। তার ত্যাগ ও সংগ্রামকে স্মরণ করার পাশাপাশি প্রয়াত নেত্রীর আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।