জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ন, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ৬:১৩ অপরাহ্ন, ২২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম আজ রোববার লন্ডন থেকে দেশে ফিরছেন। দেশে ফেরার পর সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সংবাদ সম্মেলনে অংশ নেবেন তিনি।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরের ২ নম্বর বহির্গমন টার্মিনালের সামনে নিচতলার পার্কিং প্রান্তে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে দলটি।

আরও পড়ুন: সংবিধান সংস্কার পরিষদের শপথ ও জুলাই সনদ বাস্তবায়ন হলেই জাতীয় ঐক্য সম্ভব: নাহিদ ইসলাম