পবিত্র শবে বরাত কবে?
কবে হবে পবিত্র শবে বরাত তা আকাশে চাঁদ দেখার উপর নির্ভর করছে। এ জন্য দেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে টেলিফোন ও ফ্যাক্স অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
হিজরি ১৪৪৫ সনের পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণে রোববার বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা সরকারি ছুটি
শনিবার ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামীকাল সন্ধ্যা সোয়া ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমে এই সভা অনুষ্ঠিত হবে। এতে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্ব করার কথা রয়েছে।
আরও পড়ুন: আজকের নামাজের সময়সূচি
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে টেলিফোন ও ফ্যাক্স অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।
ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।





