রফিকুল ইসলাম মাদানীর ছেলে নাঈম মারা গেছেন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ন, ২২ মার্চ ২০২৬ | আপডেট: ১১:২২ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সৌদি আরবের মদিনা শাখার সভাপতি মাওলানা সাইয়েদ রফিকুল ইসলাম মাদানীর বড় ছেলে নাঈম বিন রফিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২১ মার্চ) দুপুর ২টায় মদিনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ২৪ বছর।

আরও পড়ুন: আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

পারিবারিক সূত্র জানায়, সম্প্রতি তার শরীরে দুরারোগ্য ক্যানসার ধরা পড়ে। ক্যানসারটি চতুর্থ স্তরে পৌঁছে গিয়েছিল। স্বাস্থ্যের অবনতি হলে তাকে মদিনার হায়াত আল-উতানি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানানো হয়েছে, আজ জোহর নামাজের পর মসজিদে নববিতে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জান্নাতুল বাকিতে তাকে কবরস্থ করা হবে।

আরও পড়ুন: রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট

তার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। এছাড়া তার বাবা মাওলানা রফিকুল ইসলাম মাদানী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।