গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয়, ভোগান্তিতে ব্যবহারকারীরা

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১:২০ অপরাহ্ন, ২৩ ফেব্রুয়ারী ২০২৩ | আপডেট: ৩:০৭ অপরাহ্ন, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
ফাইল ফটো
ফাইল ফটো

দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ব্যবহারকারীরা।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে এই অপারেটরের নেটওয়ার্কে ভয়েস ও ইন্টারনেট ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা।

আরও পড়ুন: এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন

ভোগান্তিতে পড়ার অভিযোগ জানিয়ে ব্যবহারকারীরা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।

এদিকে নেটওয়ার্ক বিপর্যয় প্রসঙ্গে গ্রামীণফোন এক পোস্টে জানিয়েছে, ‘ফাইবার অপটিক কেবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন: চ্যাটজিপিটিকে ছাড়িয়ে মেটার নতুন এআই অ্যাপ