নতুন গল্পে তৌসিফ-তটিনী

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১:১৯ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এ সময়ের জনপ্রিয় জুটি তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী। সম্প্রতি তাদের দেখা যাবে ‘ছুঁয়ে দিলাম তোমায়’ নাটকে। রুবেল হাসানের পরিচালনায় নাটকটির কাহিনি লিখেছেন মেজবাউর রহমান সুমন। 

ভালোবাসা, আবেগ এবং সম্পর্কের এক হৃদয়ছোঁয়া গল্প নিয়ে নির্মিত নাটকটি প্রসঙ্গে তৌসিফ বলেন, ‘ভালোবাসার গল্পও যে ঘটনাবহুল হতে পারে, তা এর আগে তুলে ধরেছেন রুবেল হাসান। এর আগে তার নির্দেশনায় কাজ করেছি। তার পরিচালনায় তটিনীর সঙ্গে সবশেষ ‘বেশি বলে বুলবুলি-২’ অভিনয় করেছিলাম। ‘ছুঁয়ে দিলাম তোমায়’ তেমনই এক গল্পের নাটক, যেখানে দর্শক আগের সব রোমান্টিক নাটক থেকে নতুন কিছু পাবেন। এটি অন্যরকম এক ভালোবাসার গল্পের নাটক, যা দর্শকদের মনে ছাপ ফেলবে। নাটকটিতে কাজ করে অনেক ভালো লেগেছে।’

আরও পড়ুন: বাগেরহাট থিয়েটারের ৪৯ বছরে পদার্পণ

নাটকটি প্রসঙ্গে তটিনী বলেন, ‘এর আগেও তৌসিফ ভাই ও পরিচালক রুবেল হাসানের সঙ্গে কাজ করেছি। তবে এই নাটকের গল্পটা আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে ‘ছুঁয়ে দিলাম তোমায়’। পরিচালক রুবেল হাসান বলেন, ‘নাটকটি মূলত মানুষের না বলা অনুভূতি ও রোমান্টিক আবেগের ওপর ভিত্তি করে তৈরি একটি মনস্তাত্ত্বিক ও সুন্দর প্রেমের গল্প। দর্শকদের ভালোলাগার মতো একটি নাটক।’

নাটকটিতে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, দীপা খন্দকার ও মাহমুদুল ইসলাম মিঠুসহ অনেকে। আগামী ৯ অক্টোবর ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে নাটকটি অবমুক্ত হবে বলে জানিয়েছেন পরিচালক।

আরও পড়ুন: নাটকের শুটিংয়ে দুর্ঘটনার শিকার প্রিয়ন্তী উর্বী

এর আগে সর্বশেষ ‘জখম’ নাটকে দেখা গিয়েছিল তাদের।