১৯ অক্টোবর সারা দেশে বন্ধ থাকবে সব জুয়েলারি প্রতিষ্ঠান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২:১০ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৯ অক্টোবর (সোমবার) সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দুর্গোৎসবের অষ্টমী পূজা উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বাজুসের সভাপতি এনামুল হক খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারদীয় দুর্গোৎসবের অষ্টমী পূজা উপলক্ষে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আগামী ১৯ অক্টোবর তাঁদের প্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

আরও পড়ুন: এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট নিয়ে কঠোর হুঁশিয়ারি জ্বালানিমন্ত্রীর

একই সঙ্গে সিদ্ধান্তটি কার্যকর করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে বাজুস।