দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ন, ১১ জানুয়ারী ২০২৫ | আপডেট: ১১:০৯ অপরাহ্ন, ০২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঘন কুয়াশার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, শনিবার ভোর ৬টা থেকে কুয়াশার কারণে এ নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। পরে সকাল সাড়ে সাতটার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না।

আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন, ৩৭১ হাজী নিয়ে জেদ্দার পথে প্রথম যাত্রা

এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে এ নৌ-রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়। এতে মাঝ নদীতে ছোট-বড় ৪টি ফেরি আটকা পড়েছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি এর দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার মো. সালাউদ্দিন বলেন, দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

আরও পড়ুন: কারওয়ান বাজারে হঠাৎ থেমে গেল মেট্রোরেল চলাচল