তাপমাত্রা বাড়ার আভাস দিলো আবহাওয়া অধিদপ্তর

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ন, ০২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১২:০৩ অপরাহ্ন, ০২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলা বছরের মাঘ মাস চললেও প্রকৃতিতে শীতের তেমন প্রভাব চোখে পড়ছে না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকার আকাশ সোমবার (২ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার সকাল ৭টায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

আরও পড়ুন: আবারও বাড়তে পারে শীত, শিলাবৃষ্টির আশঙ্কা

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানানো হয়েছে। এ সময় দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ। গতকাল রাজধানীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: ঢাকায় আজ আংশিক মেঘলা আকাশ, তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শীতের তীব্রতা কমে আসায় ধীরে ধীরে দিনের তাপমাত্রা বাড়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।