দেশের সব বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি, তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা
দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে দু-এক জায়গায় অস্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টি বা দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি মূলত ভারতের পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে তৈরি হয়েছে।
আরও পড়ুন: তীব্র গরমে বড় ঝুঁকিতে বাংলাদেশ, উৎপাদনশীলতা কমছে: বিশ্বব্যাংক
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে পরবর্তী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী সপ্তাহের শেষের দিকে বৃষ্টির প্রবণতা কমতে পারে।





