নরসিংদীতে আগুনে পুড়লো শতাধিক ঘর
নরসিংদী সদর উপজেলার মাধবদী বাজারে আগুনে ছোট-বড় মিলিয়ে প্রায় শতাধিক দোকান ঘর পুড়ে গেছে।
শুক্রবার (৪ জুলাই) ভোর ৫টার দিকে মাধবদী বাজারের মুড়ি ও স্বর্ণ পট্টি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সাভার মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সাইফুল ইসলাম
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁচ্ছে এবং স্থানীয়দের চেষ্টায় প্রায় ২ ঘণ্টা পর সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনতে ৫ ঘন্টা সময় লাগে এবং এতে লকোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে মাধবদী বড় মসজিদ থেকে মাইকে আগুন লাগার খবর প্রথমে প্রচার করা হলে স্থানীয় এলাকাবাসী ও আশপাশের ব্যবসায়ীরা আগুন নেভাতে ছুটে আসেন। মূহুর্তের মধ্যে আগুন একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছড়িয়ে পড়ে। এরপর একে একে দমকল বাহিনীর মাধবদী, নরসিংদী ও পলাশ স্টেশনের ৭টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে প্রায় ৫ ঘন্টা সময় লাগে। ততক্ষণে আগুনের তীব্রতায় মুদি, খাদ্যপণ্যের এবং স্বর্ণের প্রায় শতাধিক দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তবে কি কারণে এই অগ্নিকাণ্ড তা এখনও বলতে পারা যাচ্ছে না। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকা ক্ষতিসাধন হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন বিশেষ দূত, শুনলেন শরণার্থীদের সংকট ও প্রত্যাবাসনের দাবি
মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রায়হান আহমেদ বলেন, ভোর ৫টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। পরে একে একে আরও ইউনিট যুক্ত হয়। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সকাল ১০টা পর্যন্ত সময় লাগে। এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি আরও বলেন, কি কারণে আগুনের সঠিক সূত্রপাত ও এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।





