কক্সবাজারে ব্যবসায়ীকে অপহরণ করে গুলি করে হত্যা
ছবিঃ সংগৃহীত
কক্সবাজারের মহেশখালীতে তোফায়েল আহমেদ নামে এক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত তোফায়েল আহমেদ উপজেলার কালারমারছড়া গ্রামের ছিদ্দিক আহমেদের ছেলে।
পুলিশ জানিয়েছে, শনিবার রাতে স্থানীয় কিছু দুর্বৃত্ত তার চিংড়ি ঘেরে হামলা চালিয়ে মাছ লুটপাটের পর তাকে অপহরণ করে পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গুলি করে হত্যা করে। ভোরে লাশ ফেলে চলে যায় হামলাকারীরা।
আরও পড়ুন: গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক জানান, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে এলাকায় অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।





