ডিবি অভিযানে ৩ কোটি টাকার সাপের বিষ উদ্ধার, গ্রেপ্তার ২

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৪:৪৪ অপরাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধারসহ চোরাচালান চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে বগুড়া শহরের ঠনঠনিয়া মণ্ডলপাড়া এলাকায় বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বগুড়া শহরের ঠনঠনিয়া মণ্ডলপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে এস এম এ ফেরদৌস (৭৪) ও সূত্রাপুরের মৃত আজিমুদ্দিনের ছেলে মো. রমজান আলী (৫৫)।

আরও পড়ুন: হান্নান মাসউদের পথসভায় ইট নিক্ষেপ, আহত ২

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেরদৌসের হেফাজত থেকে পাঁচটি কাঁচের পাত্রে রাখা সাপের বিষ উদ্ধার করা হয়। প্রতিটি জারের গায়ে ইংরেজিতে লেখা আছে "রেড ড্রাগন কোম্পানি, ফ্রান্স"। উদ্ধারকৃত বিষের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।

ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে আমদানি নিষিদ্ধ সাপের বিষ চোরাচালানের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে দেশে বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: সাবেক ছাত্রলীগ নেতা হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২