পাবনায় সেন্ট্রাল হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগে ৩ গ্রেপ্তার

Sanchoy Biswas
গোলাম ফারুক, পাবনা
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:৩৩ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাবনা শহরের একটি বেসরকারি হাসপাতাল-এ নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগে হাসপাতালের তিনজন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার আবুল হোসেন (৩০), ভাঙ্গুড়া উপজেলার আব্দুল্লাহ আল মামুন (২৪) পাবনা পৌর সদরের চক পৈলানপুর এলাকার মোত্তাকিন বিশ্বাস (৩৭)।

আরও পড়ুন: গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

ঘটনা ঘটে শনিবার (১৮ অক্টোবর) মধ্যরাতে পাবনা শহরের সেন্ট্রাল হাসপাতালে। লিখিত অভিযোগে জানা গেছে, সিজারিয়ান অপারেশনের পর রোগীকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার সময় একজন কর্মী ওই নারী রোগীকে যৌন হয়রানি করেছেন।

ভুক্তভোগীর আত্মীয়-স্বজন প্রতিবাদ করলে, হাসপাতালের কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। এর পর ছাত্রসহপাঠিরা হাসপাতালে এসে ভাংচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: নিত্যপণ্যের বাজারদর নিয়ে এমপি মান্নানের লিফলেট বিতরণ

ঘটনার পর জেলা প্রশাসক ও সিভিল সার্জনের নির্দেশনায় হাসপাতালটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ভুক্তভোগী নারীর স্বামী মোমিন সরদার বাদী হয়ে রোববার মামলা দায়ের করেন। পরে আদালতের মাধ্যমে আটক তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।