ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৪০ হাজার টাকা জরিমানা
ছবিঃ সংগৃহীত
ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম সোমবার দুপুরে এ জরিমানা প্রদান করেন। সূত্রে জানা গেছে, সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম মঙ্গলবার দুপুরে ভেজাল বিরোধী অভিযানে বের হন।
আরও পড়ুন: নরসিংদীতে দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার
এ সময় সুলতানপুর এলাকায় অবস্থিত নিউ আর রহমান বেকারিতে গিয়ে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, সংরক্ষণ ও প্যাকেটজাত করা হচ্ছে। অভিযানে প্রতিষ্ঠান মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা পুলিশের একটি টিম অভিযানে সহায়তা প্রদান করে।
মোঃ আছাদুল ইসলাম বলেন, “ভেজাল নিয়ন্ত্রণে জেলা ব্যাপী ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।”
আরও পড়ুন: নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেওয়া সেই এএসপি বদলি





