কুলাউড়ায় মাদক ও অপরাধে নতুন ওসির জিরো টলারেন্স ঘোষণা
মৌলভীবাজারের কুলাউড়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেছেন, মাদক ও অপরাধের বিরুদ্ধে আমার অবস্থান স্পষ্ট—এখানে কোনো ছাড় নেই। থানায় এসে কেউ হয়রানির শিকার হবে না, এটা নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে থানা প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনগণ ও সাংবাদিক সমাজের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যেকোনো সময় তথ্য দিন—গোপনে, ফোনে, হোয়াটসঅ্যাপে কিংবা মেসেজে। আমি চাই কুলাউড়া হোক মাদকমুক্ত ও অপরাধমুক্ত থানা।
সভায় উপস্থিত সাংবাদিকেরা নতুন ওসিকে বস্তুনিষ্ঠ তথ্য, সহযোগিতা ও সমন্বিতভাবে কাজ করার আশ্বাস দেন। থানার উপপরিদর্শক (এসআই) প্রদ্যুৎ ঘোষ চৌধুরীর সঞ্চালনায় সভায় কুলাউড়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি
ঢাকার নারায়ণগঞ্জের অধিবাসী নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা সিলেটের গোলাপগঞ্জ থানা থেকে বদলি হয়ে মঙ্গলবার (৯ ডিসেম্বর) কুলাউড়া থানায় যোগদান করেন।





