নিখোঁজের দুইদিন পর শিশুর মরদেহ উদ্ধার
গোপালগঞ্জের কাশিয়ানীতে নিখোঁজের ২ দিন পর সিনথিয়া খানম মিষ্টি (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে কাশিয়ানী উপজেলার তারাইল গ্রামের একটি বাগান থেকে সিনথিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি
নিহত সিনথিয়া ফুকরা ইউনিয়নের পাংখারচর গ্রামের লিটন শেখের মেয়ে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শিশু সিনথিয়া খানম মিষ্টি গত রবিবার (৪ জানুয়ারি) বিকেল ৬টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তাকে বাড়ির আশপাশ ও আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন সোমবার (৫ জানুয়ারি) সকালে শিশুটির মা সাপিয়া বেগম কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
আরও পড়ুন: চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬
মঙ্গলবার দুপুর আড়াইটায় স্থানীয়রা ঘটনাস্থলে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে, কাশিয়ানী থানা পুলিশ সেখান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কাশিয়ানী থানার ওসি খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি সত্যিই দুঃখজনক। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর হত্যার ধরন বোঝা যাবে। পুলিশ এই ঘটনার দোষীদের গ্রেপ্তারে কাজ শুরু করেছে





