উন্নয়ন ও শান্তির স্বার্থে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান মিন্টুর

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন
প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ন, ১০ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১১:১৬ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের সার্বিক উন্নয়ন, এলাকার টেকসই অগ্রগতি এবং শান্তি-স্থিতিশীলতা নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ করে দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ফেনী-৩ (দাগনভূঁইয়া–সোনাগাজী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

বিবৃতিতে আবদুল আউয়াল মিন্টু বলেন, “১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিলে দেশের মানুষ নিরাপদ থাকবে। সামাজিক অশান্তি দূর হবে, সন্ত্রাস, রাহাজানি ও খুনখুনি বন্ধ হবে। সকল ধর্মের মানুষ নিরাপদে বসবাসের সুযোগ পাবে।”

নিজ নির্বাচনী এলাকার ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “এ দেশে বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে। রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, সামাজিক অবক্ষয় দূর হয়েছে, নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এবং বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ছড়িয়ে পড়েছে।”

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি

তিনি আরও বলেন, “আগামীকাল (১২ ফেব্রুয়ারি) এই আসনের মানুষ তাদের ভাগ্য পরিবর্তনের সেবক নির্বাচন করবে। যদি তারা ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে গোটা সমাজ বিপদগ্রস্ত পথে ধাবিত হবে।”

বিবৃতির শেষাংশে তিনি শান্তি, উন্নয়ন ও নিরাপদ ভবিষ্যতের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।