কক্সবাজারে কলাতলী এলপিজি পাম্পে ভয়াবহ আগুন, আতঙ্কে শহর

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:২২ পূর্বাহ্ন, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:২৯ পূর্বাহ্ন, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পর্যটন নগরী কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ আগুন লেগেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর ৫টি ইউনিট কাজ করছে। এছাড়া স্থানীয় বাসিন্দারা ও সেনাবাহিনীও আগুন নেভাতে সহায়তা করছে। ঘটনার পর পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: কাশিয়ানীতে শংকর তহসিলদারের অনুমতিতে চলছে অবৈধ মাটি উত্তোলন ও বিক্রি

কক্সবাজার সদর মডেল থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

আগুনের ঝুঁকি বিবেচনায় পুরো এলাকায় মাইকিং করে ধূমপান, আগুন জ্বালানো কিংবা চুলা ব্যবহার না করার জন্য সতর্ক করা হচ্ছে।

আরও পড়ুন: গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার প্রথম কার্যদিবসেই উন্নয়ন ও নির্বিঘ্নে নাগরিক সেবা দেওয়ার আশ্বাস

লিকেজ হওয়া গ্যাস নিয়ন্ত্রণে কাজ করার সময় কয়েকজন ফায়ার সার্ভিস কর্মী শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। পাম্পের গ্যাস আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। আদর্শগ্রাম এলাকায় কয়েকটি ঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। হতাহতের বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।