পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৪০
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে অন্তত ৪০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাকুন্দিয়া পৌর সদর বাজার ও সৈয়দগাঁও এলাকায় ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: তুচ্ছ ঘটনা মীমাংসার পরও যুবককে কুপিয়ে হত্যা
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি কুকুর বাজারে ঢুকে পথচারী, দোকানি ও ক্রেতাদেরকে কামড়াতে থাকে। এ সময় অনেকেই দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। অল্প সময়ের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বাজারজুড়ে। সৈয়দগাঁও এলাকায়ও একই ঘটনা ঘটে। কুকুরের কামড়ে অন্তত ৪০ জন আক্রান্ত হয়।
আহতদেরকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক
স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরেই বেওয়ারিশ কুকুরের উপদ্রব চলছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন কাজ করছে। আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।





