শ্রীপুরে কালবৈশাখী ঝড়ে দোকানে চালের নিচে চাপা পড়ে বৃদ্ধ নিহত

Any Akter
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:১৯ পূর্বাহ্ন, ০৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখী ঝড়ে ধ্বসে পড়া দোকানের চালের নিচে চাপা পরে সিরাজুল ইসলাম (৭২) নামে এক বৃদ্ধ মারা গেছেন। সোমবার দিবাগত রাতে ওই দোকানের ভেতর ঘুমিয়ে ছিলেন। কালবৈশাখী ঝড়ের সময় তিনি ঘরের চালের নিচে চাপা পড়েন। সকালে বিষয়টি টের পেয়ে বৃদ্ধকে খোঁজাখুঁজি করার সময় মৃত অবস্থায় চালার নিচ থেকে উদ্ধার করা হয়।

নিহত সিরাজুল ইসলাম (৭২) টাঙ্গাইল জেলার নাগরপুর থানার কুনরা গ্রামে গাজী রহমানের ছেলে। তিনি তার ছেলে শাহিনকে নিয়ে শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের ছাতিরবাজার এলাকায় বাঁশ দিয়ে সিলিং বানানোর কাজ করতেন।

আরও পড়ুন: সোনাগাজীতে বীরমুক্তিযোদ্ধার বিধবার জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ

নিহতের ছেলে শাহিন জানান, সে আট থেকে দশ বছর আগে গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের ছাতিরবাজার এলাকায় বাঁশ দিয়ে ঘরের সিলিং বানানোর কাজ করতেন। দেড় বছর আগে বাবা সিরাজুল ইসলামও তার সাথে এসে কাজে যোগ দেন। তিনি সিলিং তৈরির দোকানেই রাত যাপন করতেন। গত সোমবার দিবাগত রাতে কালবৈশাখী ঝড়ের সময় বাঁশের তৈরি ঘরের সিলিং ধ্বসে ঘুমিয়ে থাকা সিরাজুল ইসলাম চাপা পড়েন। স্থানীয়রা সকালে বিষয়টি তাকে জানালে তিনি ওই ঘরের চালের নিচ থেকে চাপা পড়া মৃত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে দাফনের জন্য টাঙ্গাইলের নাগরপুরে নিয়ে যান। বিষয়টি থানায় কেউ জানাননি, লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শ্রীপুর থানার পরিদর্শক সঞ্চয় সাহা।