নরসিংদীর গণশুনানিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে মতবিনিময়ে চীফ প্রসিকিউটর
নরসিংদীতে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কমিটিকে মানবতা বিরোধী অপরাধের তদন্তে সহায়তা প্রদানের লক্ষ্যে নরসিংদীর বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে গণশুনানি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নরসিংদী জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আব্দুল মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর বিজ্ঞ চীফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, বিজ্ঞ প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ, ফারুক আহাম্মদ, সহিদুল ইসলাম সরদার, মার্জিনা রায়হান মদিনা, মোহাম্মদ জহিরুল আমিন, এস.এম. মইনুল করিম (সহকারী অ্যাটর্নি জেনারেল) এবং বিভা প্রসিকিউটর তানভীর হাসান জোহা, নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ আউয়াল, নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আব্দুল বাসেত ভূঁইয়া, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আবুল মজিদ শিকদার, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ প্রমুখ। এছাড়াও শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সদস্য, সাংবাদিক, আইনজীবি, রাজনৈতিক এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জেলার সমন্বয়ক এবং মামলার তদন্ত কর্মকর্তাগণন এসময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সিলেটকে ‘ভাইব্রেন্ট সিটি’ হিসেবে গড়ে তোলা হবে :বানিজ্যমন্ত্রী
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই গণশুনানির মাধ্যমে জুলাই আন্দোলনের ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনার প্রক্রিয়া আরও জোরদার হবে এবং মানবতা বিরোধী অপরাধের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য উপযুক্ত স্বাক্ষপ্রমাণ, ছবি, ভিডিও ফুটেজসহ বিভিন্ন আলামত তদন্ত কমিটির নিকট প্রদান করার জন্য সকলের প্রতি তারা আহ্বান জানান।





