তদবিরের চাপে পিষ্ট পুলিশ বিভাগ
বিতর্কিতদের আবারো ওসি নিয়োগে তোলপাড়, ঢাকা রেঞ্জ ডিআইজির সর্তক বার্তা
ছবিঃ সংগৃহীত
জাতীয় নির্বাচনের মাধ্যমে প্রত্যাশিত নতুন সরকার গঠনের পরই থানার ওসি নিয়োগে তদবিরে অতিষ্ঠ পুলিশ বিভাগ। মন্ত্রী প্রতিমন্ত্রী ও সমমর্যাদার ভিআইপি এবং স্থানীয় সংসদ সদস্য নেতাদের তদবিরে পছন্দের ব্যক্তিদের ওসি করে নিতে চলছে জোড়ালো তাকবির। পাশাপাশি নিজের স্বজনদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ওসি পদে বসাতে চলছে তদবির।
এই সুযোগে পুলিশের পোস্টিং বাণিজ্যে কাজ করা পেশাদার দালাল তকবির বাজড়াও মাঠে নেমে পড়েছে। নতুন সরকার গঠনের পর আপনি কোন প্রায় শতাধিক ওসি নিয়োগ বদলির খবর পাওয়া গেছে। বেশিরভাগ ক্ষেত্রেই বিতর্কিত পতিত ফ্যাসিস্ট সুবিধাভোগীদের ওসি নিয়োগের অভিযোগে পুলিশের তোলপাড় চলছে।
আরও পড়ুন: ঢাকা রেঞ্জে ওসি পদায়নের নামে প্রতারণা: ডিআইজির বিশেষ সতর্কতা





