রাজশাহীর জেলেদের ‘গুলি করার হুশিয়ারি’ দিয়েছে বিএসএফ

Sadek Ali
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ৩:০১ অপরাহ্ন, ২১ মে ২০২৬ | আপডেট: ৩:০১ অপরাহ্ন, ২১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজশাহীর জেলেদের গুলি করার হুশিয়ারি দিয়েছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এই জেলার সীমান্তবর্তী এলাকায় জুড়ে পদ্মা নদী। এই নদীর প্রধান বৈশিষ্ঠ হলো ইলিশ মাছ। ভারত-বাংলাদেশ নদীর সীমানা মাছ শিকার নিয়ে প্রায় উত্তেজনা বিরাজ করে। আইন শৃঙ্খলা কমিটির সভায় এই তথ্য উত্থাপিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার সভ কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভুমি) রাহাতুল করিম মিজান এই কমিটির সভাপতিত্ব করেন। 

আরও পড়ুন: গাবতলীতে মধ্যরাতে গৃহবধূকে গলা কেটে হত্যা

সভায় স্থানীয় বেশ কিছু সমাস্যা নিয়ে প্রশ্ন উত্থ্যাপিত হয়। যার মধ্যে উল্লেখযোগ্য হলো রাজশাহীর জেলেদের গুলি করার হুশিয়ারি দিয়েছে বিএসএফ, আসন্ন ঈদ উৎসবে সর্বচ্ছ নিরাপদের চাহিদা, প্রধান প্রধান সড়ক গুলোর যানজোট নিরসনে ব্যবস্থা গ্রহন, পৌরসভার সেবার মান উন্নয়ন, সরদহ সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নয়নে কঠর ব্যবস্থাসহ মাদক সিন্ডিকিট নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া। 

উত্থাপিত প্রশ্ন গুলো নিয়ে আলোকপাত করেছেন চারঘাট বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল কালাম আজাদ এবং নাগরিক টিভির জেলা প্রতিনিধি ওবায়দুল ইসলাম রবি। এই প্রশ্ন গুলো নিয়ে সহমত পোষণ করেছেন উপজেলা সিনিয়ন মৎস্য কর্মকর্তা, মুক্তযোদ্ধা কমান্ডারসহ অন্যান্য কমিটির সদস্যবৃন্দ। 

আরও পড়ুন: শরীয়তপুরে আনসার-ভিডিপির সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মাদক নিয়ন্ত্রন এবং ঈদ আসন্ন কেন্দ্র করে সার্বিক নিরাপত্ত দেওয়ার প্রচেষ্টার কথা জানান, চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মালেক। এছাড়া কৃষি, স্বাস্থ্য, গ্রাম আদালত পরিস্থিতি নিয়ে আলোচানা করেছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ। 

প্রসঙ্গত, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভুমি) রাহাতুল করিম মিজান বলেন,  রাজশাহীর চারঘাট উপজেলার জেলেদের “গুলি করার হুশিয়ারি” দিয়েছে ভারতের বিএসএফ। এই বিষয়টি খুব গুরত্বপূর্ণ। সংশ্লিষ্ট দপ্তর প্রধান ও জেলেদের নিয়ে দ্রুত একটি মিটিং করতে হবে। অনাকাঙ্খিত ঘটনা ঘটে গেলে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি হতে পারে। সভায় অন্যান্য বিষয় গুলো নিয়ে দাপ্তরিক আলোচনা করে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করার আশ^াস দিয়েছেন ইউএনও। ওই সময় উপজেলা সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং গনমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।