চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ন, ১৮ মে ২০২৬ | আপডেট: ৫:৫৬ অপরাহ্ন, ১৯ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের আকাশে আজ সোমবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামীকাল মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখ, অর্থাৎ ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।

আরও পড়ুন: ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

সভা শেষে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার তথ্য যাচাই-বাছাই শেষে জিলহজ মাসের সূচনা নিশ্চিত করা হয়েছে।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। সৌদি আরবে রোববার চাঁদ দেখা যাওয়ায় সোমবার থেকে জিলহজ মাস শুরু হয়েছে। দেশটিতে ২৬ মে আরাফাত দিবস এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।

আরও পড়ুন: ২০৩০ সালে একই বছরে দুইবার রমজান, কেন ঘটবে এমন বিরল ঘটনা?

তুরস্ক, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ কয়েকটি মুসলিমপ্রধান দেশও একই তারিখে ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে।