কাপাসিয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

Sadek Ali
এফ এম কামাল হোসেন, কাপাসিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ন, ০৫ জুন ২০২৬ | আপডেট: ১:০৩ অপরাহ্ন, ০৫ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের নয়াসাংগুন এলাকায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশের একটি জলাশয়ে আকাশ মেঘলা আবহাওয়ার মধ্যে মাছ ধরতে যান ওই যুবক। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি বজ্রপাতের শিকার হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত যুবক নয়াসাংগুন গ্রামের রফিকুল ইসলামের বড় ছেলে হাবিবুর রহমান (২২)। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যান। যুবকের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: দৌলতদিয়ায় পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার, হতাহতের ঘটনা নেই

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি মো. ফারুক মিয়া সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, “বর্তমান সময়ে বৃষ্টির সঙ্গে প্রচুর বজ্রপাত হচ্ছে। সবাইকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাফেরা করার পরামর্শ দেন। বৃষ্টি ও বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান করা বা এদিক-সেদিক ছোটাছুটি করা বিপজ্জনক। তাই সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।


আরও পড়ুন: সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোভ্যানের তিন যাত্রী নিহত