নরসিংদীতে সাংবাদিকের বাসায় দূর্ধর্ষ চুরি

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬ | আপডেট: ৫:১৩ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদী শহরের বিলাসদীতে গ্লোবাল টিভি ও দৈনিক নবচেতনার পত্রিকার জেলা প্রতিনিধি এবং নরসিংদী জেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম মতি'র বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক  নরসিংদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

আরও পড়ুন: নদীর পাড় থেকে উদ্ধার হওয়া লাশের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ২

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পেশাগত কাজে বাসার বাইরে যান তিনি। এ সময় তার মেয়ে ঘুমিয়ে ছিলেন এবং স্ত্রী ছাদে কাপড় শুকাতে গেলে ঘরের দরজার পাশে রাখা চাবি ছরা নিয়ে অজ্ঞাতনামা চোরচক্র সুযোগ বুঝে বাসায় প্রবেশ করে। চোরেরা ঘরের সুকেসের ড্রয়ার খুলে প্রায় ২ ভরি স্বর্ণালংকার (যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা) এবং নগদ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। ঘটনার পর বাসার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে সিসিটিভি ক্যামেরার তার কেটে নিয়ে গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ও তার পরিবারের সদস্যরা মনে করছেন চুরির ঘটনাকে আড়াল করতে বা বড় ধরনের কোনো ঘটনা ঘটানোর উদ্দেশ্যেই তারা এ কাজ করেছে। পরে উক্ত ভুক্তভোগী সাংবাদিক সংবাদ পেয়ে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে স্থানীয়দের অবহিত করেন এবং নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন: নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত ১

এবিষয়ে নরসিংদী মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মহিদুল ইসলাম জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।