জাতীয় চ্যাম্পিয়ন কুলাউড়ার মাহিমাকে সংবর্ধনা দিলো পুসাক

Sadek Ali
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ন, ২০ জুন ২০২৬ | আপডেট: ৩:৩২ অপরাহ্ন, ২০ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে কুলাউড়ার জন্য গৌরব বয়ে আনা কৃতী শিক্ষার্থী মাহিমা ইসলামকে সংবর্ধনা ও উপহার প্রদান করেছে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কুলাউড়া (পুসাক)। শুক্রবার (১৯ জুন) মাহিমার বাড়িতে পুসাকের পক্ষ থেকে তাকে উপহার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পুসাকের সভাপতি ও জাকসুর নাট্য সম্পাদক রুহুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আহবাব জামান আকিব, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান সাফি এবং করেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও মাহিমার মা হালেমা আক্তার।

আরও পড়ুন: কুবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক শুভ, সদস্য সচিব বাশার

সাক্ষাৎকালে পুসাকের সভাপতি রুহুল ইসলাম মাহিমা ইসলামের অসাধারণ এই অর্জনের ভূয়সী প্রশংসা করে বলেন, মাহিমার এ সাফল্য শুধু তার পরিবারের নয়, পুরো কুলাউড়াবাসীর জন্য গর্বের। তার এই অর্জন আগামী প্রজন্মকে শিক্ষায় আরও মনোযোগী ও অনুপ্রাণিত করবে।

তিনি মাহিমার উজ্জ্বল ভবিষ্যৎ ও ধারাবাহিক সাফল্য কামনা করেন এবং শিক্ষাজীবনের যেকোনো প্রয়োজনে পুসাকের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

আরও পড়ুন: বড়লেখায় আ:লীগের আমলের মামলায় জামায়াত নেতা গ্রেফতার