মুন্সীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

Sadek Ali
মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ন, ২৭ জুন ২০২৬ | আপডেট: ১:৩২ পূর্বাহ্ন, ২৯ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২৬ জুন ২০২৬) রাত ৯ টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ রামগোপালপুর (পুকুরপাড়া) এলাকার পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আরও পড়ুন: যুবদল নেতা ওয়ারেস উদ্দিন ফরাসের জানাজায় কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণ

গ্রেফতারকৃতরা হলেন— ইমন বেপারী (২৯), পিতা আক্তার বেপারী, গ্রামের বাড়ি কাগজীপাড়া এবং আনিসুর রহমান খান কাজল (৪৫), পিতা মৃত আব্দুল মতিন খান, গ্রামের বাড়ি সরকারপাড়া। তারা উভয়েই মুন্সীগঞ্জ সদর থানা বাসিন্দা।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলার বিভিন্ন থানা ও ফাঁড়িতে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) রাশেদ মুন্সীর নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুইজনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক সনাতন ধর্মাবলম্বী আটক

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।