কাপাসিয়ায় ২৭টি প্রতিষ্ঠানে জেলা পরিষদের অর্ধকোটি টাকা অনুদান

Sanchoy Biswas
এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর)
প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ন, ০৩ জুলাই ২০২৬ | আপডেট: ১০:০৫ অপরাহ্ন, ০৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৭টি প্রতিষ্ঠানের উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় অর্ধকোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নানের সুপারিশের ভিত্তিতে জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী এসব প্রকল্পে নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ দেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার আজিজুর রহমান পেরা গতকাল ওইসব প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে বরাদ্দপত্র হস্তান্তর করেন।

আরও পড়ুন: কাপাসিয়ায় নেশার টাকা না পেয়ে মাকে রক্তাক্ত জখম ও ঘরবাড়ি ভাঙচুর করল পাষণ্ড ছেলে

অনুদানের বরাদ্দপত্র প্রদানের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মো. সেলিম হোসেন আরজু, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ এবং প্রতিষ্ঠানের সভাপতি, সাধারণ সম্পাদক, শিক্ষক-শিক্ষিকা, ইমাম, হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বিএনপি দলীয় সূত্র জানায়, বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো— টোক ইউনিয়নের সুলতানপুর মামুনিয়া বালিকা দাখিল মাদরাসার উন্নয়নে ৩ লাখ টাকা, সালোয়ারটেকি ভূঁইয়া বাড়ি জামে মসজিদের উন্নয়নে ১ লাখ টাকা। বারিষাব ইউনিয়নের দামুয়ারচালা খলিফা বাড়ি পাঞ্জেগানা মসজিদ উন্নয়নে ২ লাখ টাকা, নয়ানগর মুত্তাকিন পাড়া আলিম মাদরাসা উন্নয়নে ২ লাখ টাকা, বর্জাপুর করিম প্রধান বাড়ি ঐতিহাসিক তিন গম্বুজ জামে মসজিদ উন্নয়নে ১ লাখ টাকা, চর দুর্লভ খাঁ মনিরুল উলুম সিনিয়র মাদরাসা উন্নয়নে ২ লাখ টাকা। ঘাগটিয়া ইউনিয়নের বায়তুল আকসা জামে মসজিদ ও কবরস্থান উন্নয়নে ২ লাখ টাকা, ঘাগটিয়া বায়তুল আকসা জামে মসজিদ উন্নয়নে ২ লাখ টাকা, কামারগাঁও স্কুলসংলগ্ন সামাজিক কবরস্থানে বাউন্ডারি নির্মাণে ৩ লাখ টাকা, কামারগাঁও বটটেক জামে মসজিদ উন্নয়নে ১ লাখ টাকা। সনমানিয়া ইউনিয়নের ঘোরশ্বাব সার্বজনীন শ্মশানঘাট উন্নয়নে ২ লাখ টাকা, চর সনমানিয়া নামাপাড়া জামে মসজিদ উন্নয়নে ১ লাখ টাকা। দুর্গাপুর ইউনিয়নের চাকৈল শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির উন্নয়নে ২ লাখ টাকা, একডালা রায়ের বাড়ি দুর্গা মন্দির উন্নয়নে ২ লাখ টাকা। কাপাসিয়া সদর ইউনিয়নের খোদাদিয়া দক্ষিণপাড়া বায়তুন নূর জামে মসজিদ উন্নয়নে ২ লাখ টাকা, বরুন গ্রামে অলিউল্লাহ মাস্টার বাড়ি সংলগ্ন বায়তুল মামুর জামে মসজিদ উন্নয়নে ১ লাখ টাকা, কান্দানিয়া মাস্টার বাড়ি বায়তুন নূর জামে মসজিদ উন্নয়নে ১ লাখ টাকা। কড়িহাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চরখামের কান্দাপাড়া জামে মসজিদ উন্নয়নে ১ লাখ টাকা, শ্রী শ্রী সার্বজনীন রাধাকৃষ্ণ জীউর মন্দির ও শিব মন্দির উন্নয়নে ২ লাখ টাকা। তরগাঁও ইউনিয়নের উত্তর খামের নোয়ার বাড়ি সামাজিক কবরস্থান উন্নয়নে ১ লাখ টাকা, তরগাঁও দক্ষিণ মধ্যপাড়া দারুস সালাম জামে মসজিদ উন্নয়নে ১ লাখ টাকা এবং নবীপুর পশ্চিমপাড়া কুবা জামে মসজিদ উন্নয়নে ১ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: কুলাউড়ায় আন্তঃজেলা ডাকাতচক্রের ৫ সদস্য গ্রেপ্তার

কাপাসিয়া উপজেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা, স্কুল, মন্দির, সামাজিক কবরস্থান ও শ্মশানঘাট উন্নয়নে গাজীপুর জেলা পরিষদ অর্থ বরাদ্দ দেওয়ায় প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীকে এলাকাবাসী আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।