কুলাউড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা
মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তারের সভাপতিত্বে সভায় যানজট নিরসন, যত্রতত্র পার্কিং, শহরে মাদকসেবীদের উৎপাত, শহরের বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে উঠতি বয়সের ছেলেমেয়েদের আড্ডা, ফেইসবুকে জুলাই নিয়ে অপপ্রচারকারীদের আইনের আওতায় নিয়ে আসা, চুরি-ছিনতাইরোধে বিট-পুলিশং জোরদার করা, মাদক প্রতিরোধে ও সীমান্ত রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ফেনীতে বিশ্ব পরিবেশ দিবসে র্যালি-আলোচনা সভা
বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মোঃ আব্দুল মুন্তাজিম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ রেদওয়ান খান, সাবেক সাংগঠনিক সুফিয়ান আহমদ, জমিয়তে উলামা ইসলামের সাধারণ সম্পাদক মো. নেজাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, নির্মাল্য মিত্র সুমন
প্রমূখ। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আনিসুল ইসলাম, কমরেড আব্দুল লতিফ, প্রভাষক তাহমিনা সুলতানা, বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।
আরও পড়ুন: বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি, উদ্ধার শতাধিক পর্যটক
ইউএনও সানজিদা আক্তার বলেন মাদক ও অনৈতিক অবক্ষয় রোধে টাক্সফোর্স গঠন করে চাইনিজ রেস্টুরেন্টসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হবে। এছাড়া শহরের যানজট নিরসনে অচিরেই পদক্ষেপ নেওয়া হবে। তিনি কুলাউড়া শহরকে একটি সুন্দর শহর গড়ে তুলতে প্রশাসনকে স্ব-স্ব অবস্থান থেকে সহযোগিতার আহ্বান জানান।





