কুলাউড়ায় ঝুঁকিপূর্ণ ফানাই সেতু দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

Sadek Ali
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ১:২৩ অপরাহ্ন, ১১ জুলাই ২০২৬ | আপডেট: ১২:৪৩ পূর্বাহ্ন, ১২ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গুতগুতি-হাসিমপুর সড়কে ফানাই নদীর ওপর নির্মিত সেতুর মাঝখানে বড় ধরনের ভাঙন দেখা দেওয়ায় এটি সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (১০ জুলাই) বিকেলে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে সেতুটি দ্রুত সংস্কারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) কুলাউড়া উপজেলা শাখার আহবায়ক প্রশান্ত দেব ছানা, সদস্য সচিব সাদমান সৌমিক মজুমদার, সদস্য নিখিল দেবনাথ, শহিদুল আলম গৌছসহ স্থানীয় সর্বস্তরের জনসাধারণ।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

মানববন্ধনে বক্তারা বলেন, সেতুর মাঝখানের ভাঙন দিন দিন আরও বড় হচ্ছে। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সংস্কার উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় সেতুটি বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সেতুটির জরুরি ভিত্তিতে সংস্কারকাজ শুরু করার আহবান জানান।