তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে চরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
বুধবার (২২ জুলাই) সকাল ৬টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে রেকর্ড করা হয়।
আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত
স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের কৃষিজমি ও ফসলের ক্ষেত ইতোমধ্যে পানিতে তলিয়ে যেতে শুরু করেছে।
পানির চাপ বৃদ্ধি পাওয়ায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।





