নান্দাইলে ৮১তম জন্মদিন পালন

খালেদা জিয়া তাঁর কর্মের মধ্যদিয়ে জনগনের হৃদয়ে বেঁচে থাকবেন অনন্তকাল: তথ্য প্রতিমন্ত্রী

Any Akter
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৬ | আপডেট: ৪:৪৫ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরী এমপি বলেছেন,গনতন্ত্রের "মা"সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া তাঁর কর্মের মধ্যদিয়ে জনগনের হৃদয়ে বেঁচে থাকবেন অনন্তকাল। বেগম খালেদা জিয়া ছিলেন অত্যন্ত সাদামাটা ও মানবিক মনের মানুষ।

নানাবিধ চাপ ও প্রতিকুলতার মাঝে তিনি কখনও মাথা নত করেননি।দেশের মানুষের অধিকার ও গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি দীর্ঘদিন কাজ করেছেন।তিনি শনিবার বিকালে নান্দাইল উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত চামটা দলীয় কার্যালয়ে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আরও পড়ুন: কুলাউড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগনের সত্যিকারের হৃদয়ের নেতা।তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও ত্যাগ তিথিক্ষার কথা স্মরণ করে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উক্ত আলোচনা সভায় উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে  মরহুমা বেগম খালেদা জিয়া ও শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত  কামনা সহ বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, সফলতা ও দীর্ঘায়ূ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: গজারিয়ায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ২