কুলাউড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুরে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনাসভা ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি আয়োজন করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের প্রাণিজ আমিষের বড় অংশ আসে মৎস্য থেকে। তাই খামারিদের আমিষের উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও সঠিক চাষাবাদের কোনো বিকল্প নেই।
আরও পড়ুন: খালেদা জিয়া তাঁর কর্মের মধ্যদিয়ে জনগনের হৃদয়ে বেঁচে থাকবেন অনন্তকাল: তথ্য প্রতিমন্ত্রী
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: গজারিয়ায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ২





