নাশকতার কর্মকাণ্ডের অভিযাগে নান্দাইলে গ্রেফতার ৬
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের দিলালপুর ডেকুরাপাড়া গ্রামের এডভোকেট আ:খালেক দাদনের বাড়ির বসত ঘরে মঙ্গলবার
(১৮ আগষ্ট)রাতে প্রচারনা নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সদস্যরা বিভিন্ন নাশকতা মূলক কর্মকান্ড করার লক্ষে সমবেত হয়েছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলামের নির্দেশে থানা পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে কিশোরগঞ্জ সদর থানার মাকরাহন্দ গ্রামের তাসিন মিয়া(১৭),বড়বাগ গ্রামের প্রত্যয়(১৭),গাইটালের জিসান(১৭)ও মোবারক হোসেন হীরা(১৭),মাকরাহন্দ গ্রামের নুরুল হক(১৭),বড়বাগ উত্তরপাড়া গ্রামের ইকরাম হোসেন(১৭)গ্রেফতার করতে সক্ষম হয়।এ সময় পুলিশের উপস্হিতি টের পেয়ে অন্যান্যরা দৌড়ে পালিয়ে যায়। ওসি আজহারুল ইসলাম জানান,এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তার পরিবারের ছবি সম্বলিত ব্যানার(যাতে লেখা "যেখানে বাংলায় শোক থেকেই শক্তি, শোকাবহ আগষ্ট, বিক্ষোভ মিছিল, সৌজন্যে -খালিদ হাসান তুষার-আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কিশোরগঞ্জ জেলা শাখা লেখা)উদ্ধার করে।এ ব্যাপারে নান্দাইল মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ ধারা-৬/৮/৯/১০/১১/১২/
আরও পড়ুন: ফটিকছড়িতে ১৬ লাখ টাকার কাঠ ও বাঁশ জব্দ করেছে সেনাবাহিনী
১৩ মামলা নং-১৭ তারিখ-১৮/০৮/২০২৬ দায়ের করা হয়েছে।





