পিরোজপুরে খাল-বিলে অভিযান, বিপুল পরিমাণ চায়নাদুয়ারি জাল জব্দ
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বিভিন্ন খাল ও বিলে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়নাদুয়ারি জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার বিভিন্ন জলাশয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় ব্যবহৃত নিষিদ্ধ চায়নাদুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
আরও পড়ুন: প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে হত্যা, মামলার বাদী চাম্পা গ্রেপ্তার
অভিযানে নেছারাবাদ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারিয়া কনক উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফারিয়া কনক বলেন, নিষিদ্ধ চায়নাদুয়ারি জাল ব্যবহারের কারণে ছোট-বড় সব ধরনের মাছ ও জলজ প্রাণী ধরা পড়ছে। এতে মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মৎস্যসম্পদ রক্ষায় উপজেলার বিভিন্ন খাল-বিল ও জলাশয়ে আমাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় লেগুনা চালক নিহত





