সহকারী অ্যাটর্নি জেনারেল নুরুল করিমের পদত্যাগ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৬ | আপডেট: ৬:০৮ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নিয়োগের মাত্র ১৭ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) মো. নুরুল করিম পদত্যাগ করেছেন।

রোববার (১৬ আগস্ট) ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

আরও পড়ুন: বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া

এর আগে গত ৩০ জুলাই আগের সব নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১৭৯ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নতুন করে নিয়োগ দেওয়া হয়।

এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের (জিপি-পিপি শাখা) পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

আরও পড়ুন: এলপিজি সিলিন্ডার নৈরাজ্যের সঙ্গে দামও বাড়ল

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি অনুবিভাগের বিভিন্ন তারিখের স্মারকমূলে আগে নিয়োগপ্রাপ্ত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিলপূর্বক বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২ (পিও নম্বর ৬ অব ১৯৭২)-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়।

সেই নিয়োগের ১৭ দিনের মাথায় ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন মো. নুরুল করিম।