কুমিল্লায় ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার ১

Sadek Ali
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৭:০৮ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লা,দেবিদ্বারে পূবালী ব্যাংক থেকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরির ঘটনায় আন্তঃ জেলা চোর চক্রের সক্রিয় সদস্য বিপ্লব হোসেনকে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ। 

শুক্রবার দে‌বিদ্বার থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) ইমাম হাসা‌নের নেতৃ‌ত্বে এসআই ফি‌রোজ আহা‌ম্মেদ ও তান‌ভির হাসানসহ একদল পু‌লিশ ঝিনাইদহ সদর থানার কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

 ​গ্রেপ্তার বিপ্লব হোসেন (৪০) চুয়াডাঙ্গার দর্শনা থানার বড় দুধপাতিলা গ্রামের নুরু মিয়ার ছেলে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে চুরি যাওয়া টাকার মধ্যে ১ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

সকল আইনী প্রক্রিয়া শে‌ষে ঝিনাইদহ থে‌কে বি‌কেল সা‌ড়ে পাঁচটার দি‌কে আসামী নি‌য়ে দে‌বিদ্বার থানায় পৌঁছে‌ছেন ব‌লে জানান অ‌ভিযা‌নে থাকা এসআই ফি‌রোজ আহাম্মদ। 

আরও পড়ুন: জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‍্যাব