পুলিশের সিডিএমএস সার্ভার হ্যাক করে এনআইডি প্রতারণা, আটক ১
রাজশাহীতে পুলিশের সিডিএমএস সার্ভার হ্যাক, এনআইডি প্রতারণা ও তথ্য বিক্রয়ের অভিযোগে একজনকে আটক করেছে রাজশাহী র্যাব-৫ সিপিএসসি ও জয়পুরহাট সিপিসি-৩। র্যাব-৫ একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গত ১৪ সেপ্টেম্বর রাতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন মাহিষবাতান এলাকায় অভিযান পরাচালনা করা হয়। ওই সময় প্রতারনামূলক ও বেআইনীভাবে নাগরীকদের গোপনীয় তথ্য এবং সকল প্রকার মোবাইল সিম এর এনআইডি, বিকাশ, নগদ রেজিস্ট্রেশন, মোবাইল সিমের লোকেশন, সিডিআর, এসএমএস লিস্ট এর তথ্য সংগ্রহ ও সরবরাহ করার অপরাধে মোঃ সেতু হোসেনকে গ্রেফতার করেছে র্যাব।
রাজশাহী নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় র্যাবের সিপিএসসি ও সিপিসি-৩ এর যৌথ অভিযানের ভিত্তিতে রাজশাহী মহানগরীর, রাজপাড়া থানাধীন মাহিষবাতানস্থ বড় দিঘি এলাকায অভিযান পরিচালনা করা হয়। ওই সময় নাগরিকের গোপনীয় তথ্য সমূহ অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রয় করার অপরাধে আসামী মোঃ সেতু হোসেন (২৮) কে গ্রেফতার করেছে র্যাব। তার বাড়ি তল্লাশী করে সাইবার অপরাধের সাথে যুক্ত ০৬টি সিপিইউ, ০৪টি ল্যাপটপ, ১০ টি মোবাইল ফোন এবং ৩১ টি সিম কার্ড বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের উৎপাদনে ফিরল সিইউএফএল
অপরাধী দীর্ঘ সময় ধরে রাজপাড়া থানাধীন মামুনুল ইসলাম (৫৫) এর দক্ষিনপার্শ্বে দ্বিতীয় তলা বাসার নিচ তালার সামনে ভাড়াটিয়ার বাসায় অপরাধী তার কার্যক্রম করতো। অভিযান পরিচালনার সময় মোবাইল ব্যাংকিং ব্যবহার করে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশন ও বাংলাদেশ পুলিশের সিডিএমএস সার্ভার হ্যাক করে প্রতারণা, জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিষ্টেম (সিডিএমএস) তথ্য সংগ্রহ করতো। সে নিজের এবং অপরের ব্যক্তিগত সুবিধা লাভের জন্য বিকাশ, নগদসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অবৈধভাবে অর্থ অর্জনসহ বেআইনীভাবে তথ্য উপাত্ত সংগ্রহ ও হস্তান্তর, সরকারী গোপনীয়তা ভঙ্গ করে সকল প্রকার মোবাইল সিম এর এনআইডি, বিকাশ, নগদ রেজিস্ট্রেশন, মোবাইল সিমের লোকেশন, সিডিআর, এসএমএস লিস্ট এর তথ্য সংগ্রহ ও সরবরাহ করা ছিল তার কাজ।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: মমেক হাসপাতালে কেউ পদদলিত হয়ে মারা যায়নি, তদন্ত কমিটি গঠন: বিভাগীয় কমিশনার





