কুমিল্লায় ৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

Sadek Ali
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:১৫ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লা নগরীর চকবাজার পুলিশ ফাঁড়ির অভিযানে ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে এসব মদ জব্দ করা হয়।

চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) তাপস চন্দ্র রায়ের নেতৃত্বে অভিযানে অংশ নেন উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান খান, সহকারী উপপরিদর্শক (এএসআই) মেজবাহ উদ্দিনসহ ফাঁড়ির সঙ্গীয় ফোর্স।

আরও পড়ুন: এক যুগ পর নিকলীতে নৌকা বাইচ, উৎসবে মাতল হাজারো মানুষ

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুমিল্লা নগরীর অরণ্যপুর এলাকার নুর আলী মিয়ার বাড়ির রাজু নামের এক নারীর ঘর থেকে ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ করে চকবাজার ফাড়ি পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী দ্রুত পালিয়ে যায়।

পুলিশ জানায়, মাদক ও অবৈধ পণ্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের সরবরাহ, সংরক্ষণ ও কেনাবেচার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিজিবি’র অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

চকবাজার পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে বলা হয়েছে, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান আরও জোরদার করা হবে এবং মাদকসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয় কোতয়ালী থানায় শুক্রবার রাতেএকটি মামলা দায়ের করা হয়।