সামাজিক অপরাধ প্রতিরোধে সিসি ক্যামেরা স্থাপন ও এতিম শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
সামাজিক অপরাধ প্রতিরোধ ও দুস্থ শিশুদের কল্যাণে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা’। গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকের মতো অপরাধমূলক কর্মকাণ্ড রোধে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সংগঠনটি। একই সাথে ভানুয়া সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
শনিবার(১৯ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আয়োজিত এক বিশেষ সভায় এসব সিদ্ধান্ত ও কার্যক্রম বাস্তবায়িত করার হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শওকত আলী ফকির।
আরও পড়ুন: এক যুগ পর নিকলীতে নৌকা বাইচ, উৎসবে মাতল হাজারো মানুষ
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গাজী মামুনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্য তুলে ধরেন। সভায় সওকত আলী ফকির বলেন, “একটি নিরাপদ ও সুশিক্ষিত সমাজ গঠনে আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সিসি ক্যামেরা স্থাপন একটি বড় ভূমিকা রাখবে।
সাধারণ সম্পাদক গাজী মামুন বলেন, “অপরাধমুক্ত সমাজ গঠন এবং কোমলমতি শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করাই নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার মূল লক্ষ্য। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা মাঠে থেকে কাজ করে যাবো।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিজিবি’র অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান সরকার বলেন দেশের হতদরিদ্র ও নির্ণয়ের মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম করে যাচ্ছে নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা, সংস্থাটির কার্যক্রমে সারা বাংলাদেশে এই সংগঠনটি বেশ প্রশংসা অর্জন করেছে, আগামী তো আমাদের সকল কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মোঃ নাসির মাহমুদ, প্রচার সম্পাদক মোঃ সোলেমান বেপারী এবং সম্মানিত সদস্য মুশফেকুছ ছালেহীন। বক্তারা সামাজিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উক্ত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতির সুযোগ্য সন্তান তাজ মোহাম্মদ, জয় বাংলা রোডের জয় বাংলা মার্কেটের সিকদার ফার্মেসির কর্ণধার শাওন শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার এমন প্রশংসনীয় ও মহতী উদ্যোগকে আন্তরিক সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন সমাজ। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলেকে আপ্যায়ন করা হয় ।





