জয়পুরহাটে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু, বাস জব্দ

Shahrier Islam Pallab
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:৪২ পূর্বাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবিতে যাত্রীবাহী বাসের মুখোমুখি ধাক্কায় আকাশ হোসেন  (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। শনিবার দুপুরে পাঁচবিবি পৌর শহরের নাকরগাছি বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে জয়পুরহাটুহিলি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত আকাশ জয়পুরহাট সদর উপজেলার মধুপুর গ্রামের মাছ ব্যবসায়ী মো. নজরুল ইসলামের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: নিকলীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার, ২১ দিনের কারাদণ্ড

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে আকাশ মোটরসাইকেলে করে হিলির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছালে হিলি থেকে পাবনাগামী ‘সৌমিক পরিবহন’ নামের একটি বাস বিপরীত দিক থেকে এসে তাঁর মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন এবং তাঁর মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।

​সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আকাশকে উদ্ধার করে জয়পুরহাট ৪০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ১৭ বছরের নিপীড়নের পরও দল আগলে রাখা নেতাকে শোকজ

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন চালক। তবে পুলিশ ও স্থানীয় লোকজনের ধাওয়ায় চালক ও হেলপার বাসটি ফেলে পালিয়ে যান। পুলিশ ঘাতক বাসটি জব্দ করে থানায় নিয়ে এসেছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।