হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Shahrier Islam Pallab
মোহাম্মদ আলী, হরিরামপুর ( মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:৪২ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‘এসো বৃক্ষরোপণ করি, সুন্দর প্রকৃতি গড়ে তুলি’—এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুরের ধূলশুড়া ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) ধূলশুড়া ইউনিয়নে কিশোর পলাশের সার্বিক সহযোগিতায় এবং স্থানীয়দের অংশগ্রহণে বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়।

উক্ত বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধূলশুড়া ইউনিয়নের তিনবারের নির্বাচিত ও স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান মো. জায়েদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধূলশুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. মনিরুজ্জামান (মনির)। এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন ইউনুস বিশ্বাস, আলমগীর হোসেন, বার্মিক ডাক্তার, মো. রাকায়েত হোসেন, রাশেদুল মামুন ও মো. জহিরুল ইসলাম প্রমূখ ।

আরও পড়ুন: নিকলীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার, ২১ দিনের কারাদণ্ড

বৃক্ষরোপণ কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। তাই সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন: ১৭ বছরের নিপীড়নের পরও দল আগলে রাখা নেতাকে শোকজ