সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্য

শরীয়তপুরে আনসার বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

Shahrier Islam Pallab
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:৪৮ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবুজের মাঝে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে ধারণ করে বাংলাদেশ সরকারের অগ্রাধিকারের ভিত্তিতে শরীয়তপুরে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

আনসার বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশে পরিবেশের ভারসাম্য রক্ষা সবুজায়ন বৃদ্ধি এবং মানুষের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে দেশীয় ফলজ, বনজ ও ভেষজ গাছ রোপণের কর্মসূচির আয়োজন করা হয়। 

আরও পড়ুন: বগুড়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ভারসাম্যহীন গৃহবধূর

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ৮০ নং পূর্ব সোনামুখী তালুকদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চত্বরে জেলা কমান্ড্যান্ট মোঃ ফারুক ইসলাম বৃক্ষ-রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্ধোধন করেন। এছাড়া শরীয়তপুর জেলার ছয়টি উপজেলার আনসার-ভিডিপি কার্যালয়, সরকারি খাস জমি ও বিভিন্ন স্কুল চত্বরে ৪০০ টি ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়। 

 পরিবেশের ভারসাম্য রক্ষায় বাংলাদেশকে সবুজায়নের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এ ধরনের সামাজিক উদ্যোগ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা ও আবহাওয়া অনুকুলে রাখতে দেশের বিভিন্ন জেলায় আনসার বাহিনী সদস্যরা বৃক্ষ রোপণ করেছে বলে জানা গেছে। 

আরও পড়ুন: অটোচালক জাকারিয়া হত্যা; পরিকল্পনাকারী সাইফুলসহ গ্রেপ্তার ৩

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শরীয়তপুর জেলা কমান্ড্যান্ট মো. ফারুক ইসলাম বলেন, মাননীয়  মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মহোদয়ের  নির্দেশক্রমে আমরা বৃক্ষরোপণ করছি বিভিন্ন জেলায়। আজ আমরা শরীয়তপুরে আনসার-ভিডিপি'র সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষরোপণ করলাম। সবাইকে বৃক্ষরোপণে উদ্ধুদ্ধ করছি। বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়। বৃক্ষ ছাড়া আমাদের সুস্থ্য ভাবে বেঁচে থাকার বিকল্প কোনো উপায় নেই। তাপমাত্রা ঠিক রাখাসহ বিভিন্ন ভাবে বৃক্ষ আমাদের উপকার করে যাচ্ছে। আমরা বৃক্ষ রোপণ করে আমাদের সদস্যদের বৃক্ষরোপণে উদ্ধুদ্ধ করাসহ দেশের সর্বসাধারণকে বলব বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে শুধু গাছ লাগানো নয়, মানুষের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও সচেতনতা তৈরি করাই আমাদের অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, শুধু গাছ লাগাইলেই তো শেষ হয় না। রোপণ করা প্রতিটি গাছকে বাঁচিয়ে তুলতে নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করতে হবে। পাশাপাশি শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই গাছ ও পরিবেশের প্রতি দায়িত্বশীল করে আমাদের গড়ে  তুলতে হবে। 

এ সময় বৃক্ষরোপণ কর্মসূচিতে সদর উপজেলা আনসার-ভিডিপির কর্মকর্তা সবুজ চন্দ্র দেবনাথ, রুদ্রকর ইউনিয়ন আনসার কমান্ডার মোঃ আলী আজগর, রুদ্রকর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ হানিফ সরদারসহ  ইউনিয়ন আনসার-ভিডিপি'র দলনেতা-দলনেত্রী ও ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।