ডেঙ্গু প্রতিরোধে চাকসু এজিএসের মশা নিধন অভিযান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বসবাসকৃত মেস ও কটেজ এলাকায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় মশা নিধন এবং এডিস মশার বংশবিস্তার রোধে অভিযান পরিচালনা করা হয়েছে। সাম্প্রতিককালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ডেঙ্গু রোগের সংক্রামক এসিড মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে ভয়ে দিন কাটছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশের মেস ও কটেজে অবস্থানরত শিক্ষার্থীদের।
এ বিষয়ে শিক্ষার্থীদের পাশে মশা নিধন কর্মসূচি নিয়ে এগিয়ে আসেন চাকসুর এজিএস আইবুবুর রহমান তৌফিক।বিশেষ করে শাহ আমানত ও শাহজালাল হলের সম্মুখ এলাকার কটেজ এবং সোহরাওয়ার্দী হলের পেছনের এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে সহযোগিতা করে ফতেহপুর ইউনিয়ন পরিষদ।
আরও পড়ুন: নাটোরের লালপুরে পুলিশের যৌথ অভিযান
অভিযানে নেতৃত্ব দেওয়া চাকসু এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বিশেষ করে কটেজগুলো ঘনবসতিপূর্ণ ও গিঞ্জি পরিবেশে হওয়ায় সেখানে ডেঙ্গুর ঝুঁকি তুলনামূলক বেশি। তাই সেখানে অভিযান চালানো হয়েছে। সামনেও এ কার্যক্রম চলমান রাখা হবে।” পাশাপাশি আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে বিশেষভাবে খেয়াল রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।





