পৌরকর দিতে গিয়ে প্রতারণার শিকার নারী

Shahrier Islam Pallab
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:০১ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফরিদপুর পৌরসভায় পৌরকর দিতে গিয়ে প্রতারণার শিকার হওয়ার অভিযোগ করেছেন পৌরবাসিন্দা নাজনীন আক্তার। তাঁর দাবি, একটি আবেদনে স্বাক্ষর নেওয়ার পর ওই আবেদন ব্যবহার করে একটি বড় রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বেশ  কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে নাজনীন আক্তার অভিযোগ করেন, পৌরকর দিতে গিয়ে ফরিদপুর পৌরসভার এক কর্মকর্তা ও তাঁর সহযোগী একটি আবেদনে স্বাক্ষর নেন। পরে জানতে পারেন, ওই আবেদনের ভিত্তিতে কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করা হয়েছে এবং তাঁকে মামলার বাদী করা হয়েছে। অথচ কী উদ্দেশ্যে তাঁর স্বাক্ষর নেওয়া হয়েছিল, সে বিষয়ে তাঁকে কিছুই জানানো হয়নি বলে দাবি করেন তিনি। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান নাজনীন আক্তার।

আরও পড়ুন: অন্তর্বর্তী সরকার অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করেনি-প্রতিমন্ত্রী ইশরাক

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ফরিদপুর পৌরসভার সমাজসেবা কর্মকর্তা ওয়াহিদুজ্জামান কিরণ বলেন, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। নাজনীন আক্তার পৌরকর সংক্রান্ত বিষয়ে কথা বলতে এসেছিলেন। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তাঁর পৌরকর কমাতে সহায়তা করেছেন। এর বাইরে তাঁর কিছু জানা নেই বলেও জানান এই কর্মকর্তা। এ সময় সংবাদ সম্মেলনে নাজনীন আক্তারের স্বজনদের পাশাপাশি ফরিদপুরে কর্মরত বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।